Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা নয়, বছরে দুই দফায় ১৫ দিন করে ছুটিতে থাকেবে অধস্তন আদালত

স্টাফ করেসপন্ডেট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: এখন থেকে অধস্তন আদালতে আর পুরো ডিসেম্বর মাসজুড়ে বার্ষিক ছুটি থাকবে না। পরিবর্তে বছরে দুই দফায় মোট এক মাস ছুটি দেওয়া হবে; ডিসেম্বরে ১৫ দিন এবং জুনে ১৫ দিন। অর্থাৎ টানা এক মাসের পরিবর্তে দুই ধাপে ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি বছর থেকেই এই নতুন ছুটির ব্যবস্থা কার্যকর করা হবে।

এ ছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ইতোমধ্যে ছয়জন কর্মকর্তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর