Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

স্টাফ করেসপন্ডেট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৬

ব্যাংকের অফিস ও গ্রাহক লেনদেনের নতুন সময়সূচি। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাংলাদেশে কর্মরত সকল তফসিলি ব্যাংকের অফিস ও গ্রাহক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে সিয়াম পালনরত কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সুবিধা বিবেচনায় রেখে এই সময়সূচি কার্যকর করা হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ৪টা ০০ মিনিট পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, গ্রাহকদের জন্য ব্যাংকের লেনদেন কার্যক্রম পরিচালিত হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে অপরাহ্ন ২টা ৩০ মিনিট পর্যন্ত।

শুক্রবার ও শনিবার যথারীতি ব্যাংকের সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যদিও রমজান মাসে যোহরের নামাজের জন্য নির্দিষ্ট বিরতি নির্ধারণ করা হয়েছে, তবে রমজান-পূর্ব সময়ের মতোই অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে। এতে করে গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা ব্যাহত হবে না বলে আশা করা হচ্ছে।

এছাড়া, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর দেশের সকল তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্ব স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, রমজান মাসে ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতেই প্রতিবছর বিশেষ সময়সূচি নির্ধারণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর