Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লবীতে ১০ তলা ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার শুভ রহমান।

তিনি বলেন, ‘মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০ তলা একটি আবাসিক ভবনের ৪ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে।’

শুভ রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর