Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / বিশ্বকাপের মাঝপথে হাসপাতালে ভর্তি ভারতীয় ওপেনার

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিশ্বাস্য ফর্ম নিয়ে বিশ্বকাপে পা রেখেছিলেন তিনি। তবে টি-২০ বিশ্বকাপের শুরুটা গোল্ডেন ডাক দিয়েই শুরু হয়েছিল ভারতীয় ওপেনার অভিষেক শর্মার। এবার দ্বিতীয় ম্যাচের আগে আরেকটি বিপদে পড়লেন তিনি। পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এই ওপেনার।

ভারতীয় গণমাধ্যমের বলছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগের ম্যাচের আগেই অসুস্থ ছিলেন অভিষেক। ওই ম্যাচ খেলার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। জ্বরের কারণে তাকে স্যালাইন দেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই কারণে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনেও উপস্থিত থাকতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডুশাটে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘অভিষেক এখনো পেটের সমস্যায় ভুগছে। আমরা আশা করছি, দু’দিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে অভিষেক গোল্ডেন ডাক পান এবং ভারতের বোলিং ইনিংসে মাঠে নামেননি। তার বদলে পুরো ইনিংসে ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন। ম্যাচ শেষে করমর্দনেও দেখা যায়নি তাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর