Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় আবারও বেড়েছে বায়ুদূষণের মাত্রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৮৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

এই মাত্রার বায়ুকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে ৩৫৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে কলকাতা, ১৮২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কম্বোডিয়ার রাজধানী নমপেন।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এবং শারীরিক পরিশ্রম সীমিত রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও ইটভাটার নির্গমনকে দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ