Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

জেলা করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালনকালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৪৭ বিজিবির অধিনায়ক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতপুর উপজেলার বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্প থেকে সীমান্তের শূন্য লাইন হতে প্রায় ৪ কিলোমিটার দূরে পোল্ট্রি মোড় চর এলাকায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় শুটার গান এবং দুইটি বড় রামদা, পাঁচটি ছোট রামদা, পাঁচটি হাসুয়া, একটি চাপাতি ও একটি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বিজিবির ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে জায়গাটি শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে সারাদেশে বিজিবি ৩৬টি বিদেশি পিস্তল, দুইটি রাইফেল, ৩৯টি ম্যাগাজিন, ৬৪৮ রাউন্ড গুলি, দুইটি মর্টার সেল, একটি ককটেল, চারটি হ্যান্ড গ্রেনেড ও ২০ কেজি গান পাউডারসহ বিপুল পরিমাণ জব্দ উদ্ধার করেছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো