Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে স্মিথ

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খানিকটা অপ্রত্যাশিতভাবেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। ফর্মের তুঙ্গে থাকা স্টিভ স্মিথের কপাল খুলল টুর্নামেন্টের ৫ম দিনে এসে। ইনজুরির কারণে টি-২০ বিশ্বকাপের শুরুতেই ছিটকে গেলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। মার্শের পরিবর্তে দলের সঙ্গে যোগ দিচ্ছেন স্মিথ।

এই সপ্তাহের শুরুতে কুঁচকিতে চোট পান মার্শ। ফলে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তাকে ছাড়াই অবশ্য ম্যাচটি ৬৭ রানে জিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার নির্ধারিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও আসেন মার্শ। তবে টসের মাত্র ১৫ মিনিট আগে খবর আসে, তিনি ম্যাচটি খেলতে পারবেন না।

বিজ্ঞাপন

অবশ্য শুধু এই ম্যাচ নয়। দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়ার সম্ভাবনাও কম বলেই ধারণা করা যাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবৃতিতে তেমন আভাসই মিলেছে, ‘সবসময় সে ব্যথা অনুভব করছে এবং নড়াচড়া করলেই অস্বস্তি বোধ করছে। স্ক্যানে ইন্টারনাল টেস্টিকুলারে রক্তক্ষরণ নিশ্চিত হওয়া গেছে এবং নির্দিষ্ট একটা সময় তার বিশ্রাম নিতে হবে এবং পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হবে।’

সেরে ওঠার পর এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই মার্শের খেলায় ফেরার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে সিএ।

মূলত মার্শের কাভার হিসেবেই ডেকে পাঠানো হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান স্মিথকে। তিনি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিবেন। দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার কলম্বোয় জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর