Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২:০১ মিনিট) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহিদ মিনারে যাবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা জামায়াত আমিরের সঙ্গে অংশগ্রহণ করবেন।

এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর