Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে জেলা প্রশাসক আয়োজনে তিন দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন দিন ব্যাপির এই অনুষ্ঠান বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা থেকে পাঠ এবং বাইবেল পাঠ করা হয়। এর আগে জেলা প্রশাসক অন্যান্য অতিথিদের নিয়ে স্টল গুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভা.) মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ভাইস চেয়ারম্যান এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, লেখক সালাম তাসির, কবি খোকন মাহমুদ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামানসহ অনেকেই বক্তব্য দেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তিন দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। লেখকসহ সাংস্কৃতিককর্মীদের বসার জায়গা এবং বই বিক্রয় ও বই প্রদর্শনের জন্য আমরা পর্যাপ্ত স্টল করেছি ।সকাল থেকেই আবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ছোট্ট ছোট্ট সোনামণিদের বিভিন্ন ধরণের ছবি আকা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা হয়েছে। আগামীকাল ও পরশুদিনও অরেক প্রতিযোগিতা হবে।সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতার সেরা দের পুরষ্কার দেওয়া হবে। রাজবাড়ীতে যারা ভাষা আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের জন্য বেশ কিছু আয়োজন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর