Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলার জেরে আফগানিস্তানে এই হামলা চালানো হয়।

পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা লক্ষ্য করে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে।

গত কয়েক সপ্তাহে পাকিস্তানে ধারাবাহিক হামলায় সেনা কর্মকর্তাসহ বহু প্রাণহানির পর এই কঠোর সামরিক পদক্ষেপ নিল ইসলামাবাদ। তবে এই হামলার বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আফগান সূত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, তাদের দুটি প্রদেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

সূত্র বলেছেন, তাদের পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়েছে। অপর হামলা হয়েছে নানগারহার প্রদেশে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে বলেছে, তাদের সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে হামলা চালিয়েছে।

এ ছাড়া ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পাক মন্ত্রণালয় দাবি করেছে, তাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে রাজধানী ইসলামাবাদের মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের নির্দেশনায় হয়েছে।

এদিকে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেনেন্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর কিছুক্ষণ পরই আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর