Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির প্রেস সচিব পদে ফের নিয়োগ পেলেন সরওয়ার আলম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাষ্ট্রপতির প্রেস সচিব পদে ফের নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম। তিনি তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তাকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। এখন আবার সরওয়ার আলমকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলমকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য সরওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ–প্রেস সচিব ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর