Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শহিদ সেনা সদস্যদের কবর জিয়ারত জামায়াত আমিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বনানী সামরিক কবরস্থানে তিনি কবর জিয়ারত করতে যান।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং বনানী ও গুলশান থানা জামায়াতের বহু নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

এ সময় জামায়াত আমির শহিদ সেনা সদস্যদের পরিবারের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। তারা সকলেই ছিলেন দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা আপনাদেরকে সবর করার তাওফিক দান করুন।’

বিজ্ঞাপন

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘দেশবাসী ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তারিখে সেনা হত্যার নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। একই সঙ্গে আমি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ‘বিডিআর তদন্ত কমিশন’ এর রিপোর্ট অনুযায়ী দোষী ব্যক্তিদের নাম জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি এবং তাদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর