Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলতি মাসেই কালবৈশাখীর আভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ০৯:৪৬

ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মার্চ মাসে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১ মার্চ) মার্চ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, এ মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, এ মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো আভাস এখন পর্যন্ত নেই।

বিজ্ঞাপন

দেশের প্রধান নদ-নদীগুলোতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। কৃষি আবহাওয়ার বিষয়ে সতর্ক করে বলা হয়েছে যে, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকবে, যার ফলে ফসলের জমিতে বাড়তি সেচের প্রয়োজন হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে কৃষকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত
২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫১

আরো

সম্পর্কিত খবর