Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে চিকিৎসা খরচ বহন করতে হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৫:০২

-ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস ভ্রমণসংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।

বিজ্ঞাপন
সারাবাংলা /একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর