Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ০৯:২০

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লেগে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী আরাফাত (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরেক আরোহী ফারহানুল ইসলাম মাসুম (২০) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ঘটনাটি ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আরাফাত ও মাসুম মোটরসাইকেল যোগে ডেমড়া থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন আরাফাত। মাহবুবুর রহমান মেল্লা কলেজের সামনে আসলে মোটরসাইকেলটি বাহাদুরশাহ বাসের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আরাফাত। মাসুম নামে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার পর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ও বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আরাফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃত আরাফাতের বাবা মো. রুহুল আমিন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার ছোট মোল্লাকানাদি গ্রামে। বর্তমানে ডেমরা বাশেরপুল এলাকায় ভাড়া থাকেন। আরাফাত ও মাসুম গুলিস্তান হলমার্কেটের একটি দোকানে কাজ করতেন। রাতে মাসুমের মোটরসাইকেল নিয়ে দুজন বের হয়েছিলেন। এরপর দুর্ঘটনায় আরাফাত মারা যান।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর