Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৯:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নিয়ে গেছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তিনতলা বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ মার্চ) বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে বাগেরহাট শহরের এক ভাঙারির দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তার কোনো ভাঙারির দোকানে বিক্রি করা হতে পারে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝোড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে দুর্বৃত্তরা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

এসএসসি পাসেই বিমানসেনা পদে নিয়োগ
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩১

আরো