Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ইবি অধ্যাপক আবু জাফর

ইবি করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ২০:৫১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইবি: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আলিফ রুদাবা সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। পাশাপাশি ভোগ করবেন পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তাছাড়া, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে ড. আবু জাফর বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য ছিলেন। তাছাড়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর