Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬ ২০:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনসিটিসি) প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, ‘বিবেকবান মানুষ হিসেবে ইরানের ওপর চলমান এই যুদ্ধকে আমি সমর্থন করতে পারছি না।’

প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তেহরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটা পরিষ্কার, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে তাদের শক্তিশালী লবির চাপেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।’

বিজ্ঞাপন

এনসিটিসি পরিচালকের পদ থেকে পদত্যাগ করা জো কেন্ট তার চিঠিতে উল্লেখ করেন, তিনি ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের ঘোষিত ‘মূল্যবোধ ও পররাষ্ট্রনীতি’র সমর্থক ছিলেন এবং ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি সেগুলোর প্রতিফলন দেখেছিলেন।

কেন্ট বলেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে ‘অন্য যেকোনো আধুনিক প্রেসিডেন্টের চেয়ে ভালো বুঝতেন যে কীভাবে কোনো অন্তহীন যুদ্ধে না জড়িয়ে সামরিক শক্তির কার্যকর প্রয়োগ করতে হয়।’

তবে দ্বিতীয় মেয়াদের শুরুতে পরিস্থিতি বদলে গেছে দাবি করে তিনি লিখেন, ‘ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যমের একাংশ পরিকল্পিতভাবে একটি অপপ্রচার চালিয়েছে। তারা আপনার ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে আমেরিকা) নীতিকে বাধাগ্রস্ত করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘একটি নির্দিষ্ট বলয় আপনাকে মিথ্যা বিশ্বাস করিয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি এবং এখনই আক্রমণ করলে দ্রুত বিজয় সম্ভব। এটি একটি ডাহা মিথ্যা এবং ঠিক একই কৌশল অবলম্বন করে ইসরায়েলিরা আমাদের ইরাক যুদ্ধের মতো এক বিপর্যয়কর পরিস্থিতিতে টেনে নিয়ে গিয়েছিল।’

বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর