Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি সংকট: পণ্য খালাসে যেতে পারছে না লাইটার জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৪:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে মোংলা বন্দরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। তেলের অভাবে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে পণ্য খালাসে ধীরগতি সৃষ্টি হয়েছে, বাড়ছে জাহাজের জট। জ্বালানি তেলের তীব্র সংকটে বহির্নোঙরে স্থবির হয়ে পড়েছে বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম। বেশিরভাগ লাইটার জাহাজ বসে থাকায় মাদার ভেসেল থেকে পণ্য খালাসে দেখা দিয়েছে দীর্ঘসূত্রিতা।

মোংলা বন্দরের বহির্নোঙরে সারি সারি লাইটার জাহাজ। নেই আগের সেই চিরচেনা কর্মচাঞ্চল্য। বৈশ্বিক ভূ-রাজনীতির অস্থিতিশীলতা, বিশেষ করে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিঘ্নিত হচ্ছে জ্বালানি সরবরাহ। যার সরাসরি প্রভাব পড়েছে মোংলা বন্দরের পরিবহন খাতে। পর্যাপ্ত তেলের অভাবে পণ্য খালাসে দেখা দিয়েছে স্থবিরতা।

বিজ্ঞাপন

মোংলা তেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু পাম্প ব্যবসায়ীদেরকে তেল সরবরাহ করা হচ্ছে। বাকিদের তেল সরবরাহ করা হচ্ছে না। এ কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটে অধিকাংশ লাইটার জাহাজ অলস পড়ে আছে। এতে মাদার ভেসেল বা বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের গতি অনেকটাই কমেছে। এতে বন্দরে জাহাজের জট তৈরির শঙ্কা দেখা দিয়েছে।

লাইটার জাহাজ মালিক মো. সফিক বলেন, তেলের অভাবে মোংলা বন্দরের পশুর চ্যানেলে সারি সারি শত শত লাইটারেজ জাহাজ দাঁড়িয়ে আছে। পর্যাপ্ত পরিমাণে তেলের অভাবে জাহাজগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে না।

টুরিস্ট জাহাজ ব্যবসায়ী মো. সোহাগ মোল্লা জানান, ঈদের লম্বা ছুটিতে দেশি- বিদেশি পর্যটকের সুন্দরবন ভ্রমণের কথা থাকার পরও তেলের অভাবে তাদের নিয়ে যেতে পারছি না।

তবে মাঠপর্যায়ে সংকটের চিত্র প্রকট হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন বলেন, বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে। তেলের বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর