Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হোয়াটসঅ্যাপে আসছে ম্যাজিক ফিচার ‘গেস্ট চ্যাটস’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ১৫:৫২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মেটা মালিকানাধীন জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এখন থেকে মেসেজ করতে হলে অপরপক্ষের অ্যাকাউন্ট থাকা বা অ্যাপ ডাউনলোড করার বাধ্যবাধকতা আর থাকছে না। ব্যবহারকারীদের জন্য ‘গেস্ট চ্যাটস’ (Guest Chats) নামক একটি চমৎকার ফিচার নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ, যা যোগাযোগের সংজ্ঞাই বদলে দেবে।

কীভাবে কাজ করবে এই ফিচার?

নতুন এই ফিচারের মাধ্যমে একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী একটি ‘ইউনিক লিঙ্ক’ তৈরি করতে পারবেন। এই লিঙ্কটি এসএমএস, ই-মেইল বা যেকোনো মাধ্যমে অন্য কাউকে পাঠানো যাবে। প্রাপক সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি চ্যাট বক্সে যুক্ত হতে পারবেন, এমনকি তার নিজের কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও। প্রত্যেক অতিথির জন্য একটি আলাদা আইডি তৈরি হবে, যা এনক্রিপশনের কাজ করবে।

বিজ্ঞাপন

নিরাপত্তা ও গোপনীয়তা

অ্যাকাউন্ট না থাকলেও নিরাপত্তার বিষয়ে কোনো আপস করছে না হোয়াটসঅ্যাপ। গেস্ট চ্যাটেও থাকছে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা। অর্থাৎ, প্রেরক ও প্রাপক ছাড়া তৃতীয় কেউ এই বার্তাগুলো পড়তে পারবে না। তবে এই চ্যাটগুলো স্থায়ী হবে না; টানা ১০ দিন কোনো মেসেজ আদান-প্রদান না হলে লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে। প্রয়োজনে ব্যবহারকারী যেকোনো গেস্টকে ব্লকও করতে পারবেন।

থাকছে কিছু সীমাবদ্ধতা

প্রাথমিক পর্যায়ে গেস্ট চ্যাটস শুধুমাত্র টেক্সট মেসেজিং বা সরাসরি বার্তার জন্য ডিজাইন করা হয়েছে। এই ফিচারে গ্রুপ চ্যাট, ফটো-ভিডিও শেয়ারিং, ডকুমেন্ট, স্টিকার, জিআইএফ, ভয়েস মেসেজ বা কলিং সুবিধা পাওয়া যাবে না।

শিশুদের জন্যও আসছে বিশেষ সংস্করণ

হোয়াটসঅ্যাপ শুধুমাত্র বড়দের জন্য নয়, শিশুদের জন্যও একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে কাজ করছে। ‘কিডস ভার্সন’ নামে পরিচিত এই সংস্করণটি সম্পূর্ণ ‘প্যারেন্টাল কন্ট্রোল’ বা অভিভাবকদের নিয়ন্ত্রণে থাকবে। সাধারণ ভার্সনের অনেক ফিচার এখানে থাকবে না, যাতে শিশুরা সাইবার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর