Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৪:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। বর্তমানে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহন স্বাভাবিক হয়ে এসেছে। অনেকটা ফাঁকা অবস্থায় যানবাহন চলাচল করছে। শেষ মুহূর্তেও প্রিয়জনের টানে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে মানুষ।

এ দিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ টাকারও বেশি।

আজ শুক্রবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, গত রাত থেকেই মহাসড়কে যানবাহনের সংখ্যা কমতে থাকে। বর্তমানে অনেকটা ফাঁকা হয়ে গেছে যমুনা সেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। কিছু কিছু দূরপাল্লার বাস চলাচলের পাশাপাশি প্রচুর ব্যক্তিগত গাড়ি চলাচল করছে।

বিজ্ঞাপন

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১৮ মার্চ) রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২০০ টাকা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, মহাসড়কে পরিবহন খুবই কম। মহাসড়ক একেবারেই ফাঁকা। তবুও পুলিশ নিরলসভাবে কাজ করছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের আগের দিন যানবাহনের সংখ্যা খুবই কম। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু করার চেষ্টা করছি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর