Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ০০:১০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা।

শনিবার (২১ মার্চ) মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে এবং এই বিশেষ দিনে রাষ্ট্রপ্রধান বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তিনি বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদের বার্তাও পৌঁছে দেবেন তিনি। বর্ণাঢ্য এই আয়োজনে প্রায় ৮ হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আগত অতিথিদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হবে। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটাবেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর