Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৬ ১৯:৩৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে ফের ভয়াবহ হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনায় হামলা চালানো হয়েছিল।

শনিবার (২১ মার্চ) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আজ শনিবার মধ্য ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরান ও ইসফাহানের মাঝামাঝি অবস্থিত এই কেন্দ্রের আশপাশের বাসিন্দারা কোনো ঝুঁকিতে নেই।

এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা হামলার পর নাতানজ পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহিদ আহমদী রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে এই ‘অপরাধমূলক হামলা’ চালানো হয়েছে। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে শনিবারের (২১ মার্চ) এই হামলা আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও সেখানে হামলা চালায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর