Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছুটি হাতে রেখেই ঢাকায় ফিরতে শুরু করছেন কর্মজীবীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৪:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঈদ আনন্দ যেন শুরু না হতেই শেষ। জীবন-জীবিকার তাগিদে যান্ত্রিক শহরে ফিরতে শুরু করেছে মানুষ। কোনো ঝক্কি-ঝামেলা না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা।

অফিস খুলতে দেরি থাকলেও খেটে মানুষদের মূলত জীবিকার তাগিদে ঈদের দ্বিতীয় দিনই ফিরতে হলো যান্ত্রিক শহরে।

রোববার (২২ মার্চ) ভোরে বিভিন্ন জেলা থেকে রাজধানীর সদরঘাটে একে একে ভিড়তে থাকে বিভিন্ন জেলার লঞ্চ। যাদের কেউ কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলেন ৩ থেকে ৪ দিন আগে। কেউ আবার ফিরছেন একদিনের ছুটি শেষে। আজ রোববার বিকেলে থেকেই চালু হচ্ছে ট্রেন। এই ট্রেনে চেপেই বহু মানুষ ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ীর কোনাবাড়িতে একটি রেস্টুরেন্টের বাবুর্চি মনির হোসেন। পরিবারের সঙ্গে ঈদ করতে শেরপুর গিয়েছিলেন তিনি। কাজে যোগ দিতে রাতেই রাজধানীর উদ্দেশে রওনা দেন।

তিনি বলেন, কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই ঢাকায় ফিরলাম। পথে কোনো সমস্যা হয়নি।

সড়কে যানজট না থাকায় কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই কর্মস্থলে ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেন তার মতো ঢাকায় ফেরা কর্মজীবীরা।

সারাবাংলা /একে/এএ
বিজ্ঞাপন

পিরোজপুরে আগুনে পুড়ল ৬ দোকান
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৬

আরো

সম্পর্কিত খবর