Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘৪ বছরে ২০ হাজার কিমি খাল খনন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৫:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী চার বছরের মধ্যে খাল খনন কর্মসূচী সম্পন্ন করে খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঝিনাইকুড়ি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ​’পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনি ইশতেহার অনুযায়ী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করা হবে। এরই মধ্যেই গত ১৬ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোলের বলরামপুরের শাহপাড়ায় প্রায় সাড়ে ১৪ কিলোমিটার নদী খনন করেছেন এবং উদ্বোধনের মধ্য দিয়ে সেদিন একযোগে প্রায় ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের আর যে কয়েকটি জেলা বাকি ছিল তন্মধ্যে সোমবার (২৪ মার্চ) ঠাকুরগাঁও জেলায় মাননীয় মহাসচিব সেখানে উদ্বোধন করেছেন। আজকে আমার নিজ জেলা পঞ্চগড়ে ঝিনাইখুরি খাল যেটি এক সময় ছোট হলেও প্রবাহমান নদী ছিল। সময়ের বিবর্তনে এই খাল ভরাট হয়ে গেছে। এখানে এখন আর সেই খালের চিত্র নেই, নদীর চিত্র তো নাই-ই। পানিসম্পদ মন্ত্রণালয় আজকের এই কাজ শুরুর মধ্য দিয়ে এখানে প্রায় ৩ কিলোমিটারের কাছাকাছি খনন করা হবে। এ খাল খননের মাধ্যমে প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষ বন্যার সময় জলাবদ্ধতা বা শুকনো মৌসুমে মানুষের যে পানির প্রয়োজনীয়তা তা পূরণ করতে সক্ষম হবে। এই খালটির সঙ্গে মানুষের জীবন-জীবিকা এবং বিশেষ করে জীববৈচিত্র্যের যে একটা বৈষম্য চলছে, সেখান থেকেও আমাদের এই খাল খননের মধ্য দিয়ে বৃক্ষরোপণ, মৎস্য চাষ এবং এই খালের ভিতরে হাঁস পালন করে মানুষ তাদের জীবন-জীবিকার ক্ষেত্রেও পরিবর্তন আনবে।

প্রতিমন্ত্রী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় ৫ হাজারের কাছাকাছি নদী, খাল, জলাশয় খনন করে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, খাদ্য রফতানিও করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় ইনশাআল্লাহ চার বছরের ভিতরে আমরা এই ২০ হাজার কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করবো; যার মধ্যে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য রফতানি করতে সক্ষম হবো।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড় এর আয়োজিত খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রবিউল ইসলাম, পানি উন্নয়ন অধিদফতর ঠাকুরগাঁও (সার্কেল) কৃষ্ণ কমল সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর