Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পাবনায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৬:৩৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পাবনা: জেলার বেড়া উপজেলার হাতিগাড়া-শম্ভপুরে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পাবনা বেড়া পৌরসভার অন্তর্গত হাতীগাড়া গ্রামের ডাকবাংলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাতীগাড়া ও শম্ভপুর এলাকায় আধিপত্যর বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন দফায় দফাই সংঘর্ষ চলে আসছিল। আজ সকাল থেকে দুই গ্রামে মানুষ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ হামলায় জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। ঘটনার পর থেকে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছে।

বিজ্ঞাপন

বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) লালবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর