Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জে. মামুন খালেদ আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ০৮:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে থেকে তাকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, এক–এগারোর সময় তার বিতর্কিত ভূমিকা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতি মাধ্যমে জলসিড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

লে. জে. মামুন খালেদকে আটক করে নিয়ে যাচ্ছে ডিবি।

ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তখন দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ–সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর