Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাধীনতার ঘোষকের স্মরণে ‘স্বাধীনতা মিনি ম্যারাথন’ আয়োজন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২২:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা উপলক্ষে মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)। ২৮ মার্চ (শনিবার) ঢাকা পুলিশ লাইন মাঠে এই “স্বাধীনতা মিনি ম্যারাথন” ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের সব মিলিয়ে পাঁচ কিলোমিটার দৌড়াতে হয়।

মিনি ম্যারাথনটি টিডিএস সম্মুখ গেটের সামনে থেকে শুরু হয়। এরপর পুরো মাঠ ৫ বার ঘুরে আবার গেটের সামনে এসে শেষ হয়। মোট দুই ক্যাটাগরিতে আয়োজিত হয় এই ম্যারাথন। সব মিলিয়ে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে। প্রথম ক্যাটাগরিতে মোট ৫ কিলোমিটারের দৌড় আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করে ট্রাফিক স্কুলে আসা বিভিন্ন পদবীর প্রশিক্ষণার্থীবৃন্দ। দ্বিতীয় ক্যাটাগরিতে এক কিলোমিটার দূরত্বের দৌড় আয়োজন করা হয়। এতে ট্রাফিক স্কুলের কর্মরত সদস্যরা অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

মিনি ম্যারাথনের আয়োজক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম বলেন,‘এ বছর মহান স্বাধীনতা দিবস আমরা টিডিএসে উদ্যাপন করছি একটু ভিন্ন আয়োজন করে। এদিন দিনব্যাপী বিভিন্ন আয়োজন ছিল। এর মূল লক্ষ্য হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার অবদান এবং প্রশিক্ষার্থীদের মধ্যে এটির গুরুত্ব তুলে ধরা। আমরা মহান স্বাধীনতার মাসে নানা কর্মসূচী গ্রহণ করি। আমরাই প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণার স্মরণে এই মিনি ম্যারাথন আয়োজন করেছি।’

তিনি আরো বলেন, এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে— স্বাধীনতার ঘোষককে নিয়ে নানামুখী কাহিনী দূর করে প্রকৃত ইতিহাস নির্ভর সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন। তাছাড়াও এই মিনি ম্যারাথনের মাধ্যমে সকল বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই আয়োজনে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের সকল কর্মকর্তা ও প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএইচএস