Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কাতারের প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা নিয়ে দোহায় হুমায়ুন কবির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলা ও পালটা হামলার প্রভাবে ক্ষতিগ্রস্ত কাতারের প্রতি সংহতি জানাতে দেশটিতে সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বার্তা পৌঁছে দেবেন।

হুমায়ুন কবির রোববার (২৯ মার্চ) কাতারে পৌঁছান। সফরকালে কাতারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং প্রবাসী শ্রমিকদের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় দুপুরে কাতার সরকারের কেবিনেট সদস্য ও পররাষ্ট্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে সংহতির বার্তা তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং এ সংকট নিরসনে দেশটির সহযোগিতার বিষয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া সফরকালে হুমায়ুন কবির কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও বৈঠক করবেন। সেখানে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের সার্বিক সুবিধা এবং চলমান যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত সমস্যার সমাধান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফর শেষে মঙ্গলবার (৩১ মার্চ) দেশে ফেরার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত
১০ অক্টোবর ২০২৬ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর