Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এটি আমাদের যুদ্ধ নয়, যুক্তরাজ্য ইরানে সেনা পাঠাবে না’

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৬ ২০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এ যুদ্ধে জড়িয়ে পড়ব না।’

সোমবার (৩০ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্টারমার সাংবাদিকদের বলেন, ব্রিটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় লন্ডন কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাজ্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়ব না।’

এদিকে সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দিলেও কৌশলগতভাবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনাগুলোতে হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

বিজ্ঞাপন

এছাড়া, ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমানও মোতায়েন করেছে যুক্তরাজ্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর