Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিফা বিশ্বকাপ ২০২৬ / প্লে-অফের ৪ ফাইনালে কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৬ ০৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ৮ দল। প্লে-অফের ৪ ফাইনালে আজ মাঠে নামবে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিসহ ৮ দল। আজ রাতের এই ফাইনালে কে কার প্রতিপক্ষ?

ইউরোপের সবচেয়ে কাঙ্ক্ষিত প্লে-অফে মুখোমুখি হবে ৪ বারের চ্যাম্পিয়ন ইতালি ও বসনিয়া। গত দুই আসরে মূল পর্বে খেলতে পারেনি ইতালি। এবারও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি আজ্জুরিরা। সেমির বাঁধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছেন তারা। মূল পর্বে যাওয়ার পথে তাদের বাঁধা চমক দেখিয়ে ফাইনালে ওঠা বসনিয়া।

দ্বিতীয় ফাইনালে মুখোমুখি হবে সুইডেন ও পোল্যান্ড। তৃতীয় ফাইনালে দেখা হচ্ছে তুরস্ক ও কসোভোর।

বিজ্ঞাপন

হাই ভোল্টেজ ফাইনালে লড়বে চেক রিপাবলিক ও ডেনমার্ক। ৪ ফাইনালের সবকয়টি শুরু হবে একসাথেই। বাংলাদেশ সময় আজ রাত ১২.৪৫ মিনিটে মাঠে গড়াবে এবারের ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ টিকিট পাওয়ার শেষ লড়াই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর