Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর হাতিরপুলে খাবারের দোকানের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর হাতিরপুলে একটি খাবারের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রহিমা খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা দুপুর ২টা ৫০ মিনিটে হাতিরপুলের একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে পলাশী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর