Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসএলে শরিফুলদের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃষ্টির কারণে ভেস্তে গেছে দিনের একমাত্র ম্যাচটি। পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে নিয়ম অনুযায়ী উভয় দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।

ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, তবে শুরু থেকেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। একপর্যায়ে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচ রেফারি সেটি পরিত্যক্ত ঘোষণা করেন।

পেশোয়ার জালমির দলে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এর মধ্যে একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন শরিফুল ইসলাম। তবে এই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা।

বিজ্ঞাপন

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছিল পেশোয়ার জালমি। রাওয়ালপিন্ডির বিপক্ষে সেই ম্যাচে ৫ উইকেটের জয় পায় দলটি। প্রতিপক্ষ ২০ ওভারে ২১৪ রান তুললেও জবাবে ব্যাট করে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার।

সেই ম্যাচে বল হাতে খুব একটা সফল না হলেও নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন শরিফুল ইসলাম। ৪ ওভারে মাত্র ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও দলীয় জয়ে অবদান রাখেন এই বাঁহাতি পেসার।

এদিকে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পেশোয়ার জালমির পয়েন্ট দাঁড়িয়েছে ২ ম্যাচে ৩। একটি জয় ও একটি ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে পয়েন্ট টেবিলে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে করাচি কিংস।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর