Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৯:২৪

প্রধানমন্ত্রী তারেক রহমান। – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আবুল কালামের (কুমিল্লা-৯) এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য প্রদান করেন। সংসদ নেতা হিসেবে এদিনই তিনি প্রথমবার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে দেশের বাইরে চলে গেছে, যা বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা ১ দশমিক ৮ লাখ কোটি টাকা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জানান, পাচারকৃত অর্থ উদ্ধারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং প্রাথমিকভাবে ১০টি দেশকে গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং-চীন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি (এমএলএটি) সইয়ের বিষয়ে সম্মতি মিলেছে এবং বাকি ৭টি দেশের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থ উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিবিড়ভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স এবং ১১টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়েছে।

পাচার হওয়া সম্পদ জব্দের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদকে জানান, এ পর্যন্ত দেশে ও বিদেশে সর্বমোট প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি ২২ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ আদালতের নির্দেশে ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে দেশে ৫৭ হাজার ১৬৮ কোটি টাকা এবং বিদেশে ১৩ হাজার ২৭৮ কোটি টাকার সম্পদ রয়েছে। পাচার করা অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে এ পর্যন্ত ১৪১টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৫টির চার্জশিট দাখিল এবং ৬টি মামলার রায় ঘোষণা হয়েছে। বর্তমান সরকার দুর্নীতি ও মানিলন্ডারিং দমনে কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আজ জাতীয় কন্যা শিশু দিবস
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

এসএসসি পাসেই বিমানসেনা পদে নিয়োগ
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫

আরো