Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো সেই এসিল্যান্ডকে প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২৩:৫০

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাকে সহকারী কমিশনার (ভূমি) থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন- দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও কুমিল্লার স্থানীয় পত্রিকা আমার শহরের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলিম।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর থেকে সাংবাদিকের হাতে হাতকড়া পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন কুমিল্লার কর্মরত সাংবাদিকরাও।

বিজ্ঞাপন

শারদীয় উৎসবের রঙে ঘর সাজানো
১৬ অক্টোবর ২০২৬ ১৬:৪৯

আরো

সম্পর্কিত খবর