Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেজগাঁও বিভাগের ৬ থানায় গ্রেফতার ৪৭

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২১:১৩

ঢাকা: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ৬টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৩ জন, এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩৩ জন ও ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর