Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর দিয়াবাড়ির বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২০:১৯

ঢাকা: রাজধানীর দিয়াবাড়িতে বামনারটেকের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি বলেন, দিয়াবাড়ির বামনারটেকের বস্তিতে আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের পৌঁছায় ফায়ার সার্ভিস। আমাদের উত্তরা ফায়ার স্টেশনের ২টি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

তালহা বিন জসিম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। এছাড়া, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর