Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১২:২৭

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রম এবং বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এই আধুনিক ডিজিটাল সেবার শুভ সূচনা করেন। একই স্থানে তিনি জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচন করেন।

এর আগে, আজ সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর কড়া নিরাপত্তাবেষ্টিত গাড়ি বহরটি বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারকরা এবং আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী পরে আইনজীবী সমিতির নতুন ভবন পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো