Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফ নারী ফুটবলে আবারও একই গ্রুপে বাংলাদেশ-ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৫:২৬

ভারতের গোয়ায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। আজ ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র। তাতে আবারও ভারতের গ্রুপে পরেছে বাংলাদেশ। আগামী ২৫ মে শুরু হবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ।

ভারত, বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে মালদ্বীপ নারী ফুটবল দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান নারী ফুটবল দল।

এবার ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ড্র সম্পন্ন করা হয়। যেখানে ভারত ও নেপাল শীর্ষ দুই অবস্থানে থাকায় তাদের আলাদা গ্রুপে রাখা হয়েছে। বাংলাদেশ তৃতীয় স্থানে থাকায় ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে। উল্লেখ্য, ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে না পাকিস্তান নারী ফুটবল দল।

বিজ্ঞাপন

সাফ নারী চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপে পরা বাংলাদেশ যেন নিয়মই করে ফেলেছে! ২০২৪ সালের আসরেও ভারতের সঙ্গে একই গ্রুপে ছিল বাংলাদেশ। ২০২২ সালে একই গ্রুপে ছিল ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। ফলে শক্ত প্রতিপক্ষকে পেছনে ফেলে শিরোপা জেতা বাংলাদেশের অভ্যাসেই পরিনত হয়েছে!

সাফ নারী চ্যাম্পিয়নশিপে গত দুই আসরেই শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবারও শিরোপা জয়ের লক্ষ্য লাল-সবুজের দলের।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

বিশ্ব ওজোন দিবস আজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর