Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৬:২৩

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (২৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল ও কলেজের সামনে এই ঘটনা ঘটে। নিহত রবিউল নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মালামাল নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যান চালক রবিউল। ঘটনাস্থলে একই দিকে যাওয়া বালু বোঝাই ট্রাক্টর ভ্যানে ধাক্কা দিলে গুরুত্বর আহত তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এনজে/এনজে
বিজ্ঞাপন

শিবগঞ্জ সীমান্তে হেরোইনসহ আটক ২
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৩

আরো

সম্পর্কিত খবর