Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

৭ মার্চের ভাষণ বাজানো মামলায় ইমির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৩:৪৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। পরে রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ প্রচারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এতে বাধা দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির।

বিজ্ঞাপন

এক পর্যায়ে ইমি ও তার সঙ্গে থাকা আরেকজনকে রিকশাসহ জোরপূর্বক শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ঘটনাটির পর পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে।