Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণ প্রজন্মের নতুন নেশা ‘গ্লোকেশন’

লাইফস্টাইল ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬ ১৯:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ সালে এসে ভ্রমণের সংজ্ঞা পুরোপুরি বদলে গেছে। এখন মানুষ কেবল অজানাকে জানতেই নয়, বরং নিজের সৌন্দর্য আর সতেজতা ফিরে পেতেও ব্যাগ গোছাচ্ছেন। বর্তমানে ভ্রমণপিপাসুদের মাঝে সবচেয়ে জনপ্রিয় বিষয় হলো ‘গ্লোকেশন’ (Glowcation)। ছুটির আমেজ শেষে যখন কেউ বাড়ি ফেরেন, তখন তার চোখেমুখে ক্লান্তির বদলে ফুটে ওঠে এক অন্যরকম জেল্লা। সমুদ্রের নোনা জল বা পাহাড়ের কড়া রোদেও ত্বক পুড়ে তামাটে হয় না, বরং ফেরার পর আপনাকে দেখাবে আরও সজীব।

গ্লোকেশন আসলে কী?

সহজ কথায়, ‘গ্লো’ (উজ্জ্বলতা) এবং ‘ভ্যাকেশন’ (ভ্রমণ), এই দুয়ে মিলে তৈরি হয়েছে ‘গ্লোকেশন’।

এটি এমন এক ধরনের ভ্রমণ যেখানে পর্যটকদের মূল উদ্দেশ্য থাকে ত্বকের যত্ন, স্পা, আধুনিক ফেসিয়াল বা কোনো বিশেষ বিউটি ট্রিটমেন্ট নেওয়া। গবেষণায় দেখা গেছে, বর্তমানে অধিকাংশ পর্যটকই ভ্রমণের তালিকায় স্থানীয় রূপচর্চার ঐতিহ্য বা ভালো কোনো চর্মরোগ বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট আগেভাগেই রেখে দেন।

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের নতুন ক্রেজ

এই নতুন ধারার নেপথ্যে রয়েছে মূলত জেন-জি (Gen Z) প্রজন্ম। তারা শুধু ঘুরে বেড়ানোতেই সন্তুষ্ট নয়; তারা চায় ভ্রমণের প্রতিটি মুহূর্ত যেন তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় অবদান রাখে। প্রায় ৩৮ শতাংশ তরুণ পর্যটক এখন ভ্রমণের পরিকল্পনায় নামী স্কিনকেয়ার শপ বা বিউটি ক্লিনিককে প্রাধান্য দেন। তাদের কাছে উজ্জ্বল ত্বক নিয়ে ফিরে আসাটা এখন আভিজাত্যের অংশ।

বদলে যাওয়া আতিথেয়তা

পর্যটকদের এই চাহিদার কথা মাথায় রেখে হোটেল ব্যবসায়ীরাও এনেছেন বৈপ্লবিক পরিবর্তন। এখনকার অনেক নামী হোটেলে ঘুমের মান ভালো করার জন্য বিশেষ আলোর ব্যবস্থা (সার্কাডিয়ান লাইটিং), কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আয়না (AI Mirror) যা আপনার ত্বকের ধরন বিশ্লেষণ করে দেবে এবং ত্বক সতেজ রাখার মতো বিশেষ ডায়েট চার্ট পাওয়া যাচ্ছে।

২০২৬ সালে বিশ্বজুড়ে জনপ্রিয় গন্তব্য

রূপচর্চা ও সুস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে যারা ঘুরতে যাচ্ছেন, তাদের তালিকার শীর্ষে রয়েছে এই দেশগুলো…

দক্ষিণ কোরিয়া (সিউল): যাদের লক্ষ্য ‘গ্লাস স্কিন’ পাওয়া, তাদের জন্য এটি স্বর্গরাজ্য।

ফ্রান্স (প্যারিস): উন্নত মানের ডার্মাটোলজিক্যাল পণ্য ও ফার্মেসি প্রডাক্টের জন্য পর্যটকরা এখানে ভিড় করেন।

ভারত (কেরলা ): প্রাচীন আয়ুর্বেদ এবং ভেষজ চিকিৎসার মাধ্যমে শরীর ও মন সতেজ করতে কেরলের জুড়ি নেই।

ইতালি (তাস্কানি): প্রাকৃতিক খনিজসমৃদ্ধ উষ্ণ প্রস্রবণ ও বিশেষ থার্মাল স্পা-র জন্য এই জায়গাটি বিখ্যাত।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো