Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান হাসপাতালে ভর্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২০:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে অপারেশন করে তার পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে। ডাক্তারদের পরামর্শে এ অপারেশন করা হয়।

‘আমার দেশ’র ব্যবস্থাপনা পরিচালক ও মাহমুদুর রহমানের সহধর্মিণী ফিরোজা মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক এম আবদুল্লাহসহ পরিবারের সদস্য ও সহকর্মীরা এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন। এদিন সকাল ১০টায় অপারেশনের পরই আমার দেশ সম্পাদকের জ্ঞান ফিরে এবং দুপুর থেকে তিনি স্বাভাবিক রয়েছেন।

বিজ্ঞাপন

ডাক্তাররা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মাহমুদুর রহমান হাসপাতালে ভর্তি হন এবং রাতে অবস্থান শেষে সব ঠিক থাকলে শুক্রবার তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে। মাহমুদুর রহমানের পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আশু সুস্থতা কামনা করে বৃহস্পতিবার বাদ আসর পত্রিকা কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমার দেশ-এর সহকর্মীরা এই দোয়ায় শরিক হন। দোয়া পরিচালনা করেন শায়খ মাওলানা আলী হাসান তায়েব। এতে মাহমুদুর রহমানের আশু সুস্থতা কামনা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর