Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৭:২৬

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে বজ্রপাতে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী সড়কের রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রোমানা ওই এলাকার আবু নাসেরের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুর থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। বিকেলে বাড়ির পাশের একটি জমিতে গরু আনতে বের হন রোমানা। মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে সড়কের ওপর পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে মাটিতে পড়ে যান তিনি।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘বজ্রপাতের শব্দে ওই নারী অচেতন হয়ে যান। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর