Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ভিসার মেয়াদ শেষে অবস্থান না করতে সতর্কবার্তা শেনজেন দূতাবাসগুলোর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৯:৩০

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকায় অবস্থিত শেনজেন দূতাবাসগুলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নাগরিকদের শেনজেনভুক্ত দেশে অবস্থান না করার জন্য সতর্কবার্তা জারি করেছে।

সোমবার (৪ মে) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে দূতাবাসগুলো জানায়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশ নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে আপনার ভিসার নিয়মকানুন মেনে চলুন।

শেনজেন অঞ্চল ২৭টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন