Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২১:৪৬

নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী; পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: এক ব্যতিক্রমী ও নজরকাড়া ভঙ্গিতে অনুষ্ঠানে যোগ দিয়ে চমক সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয়ের অফিস থেকে সরাসরি সেখানে যান তিনি।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এই যাত্রায় সফরসঙ্গী হিসেবে তার পাশে বসা ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সাধারণত প্রধানমন্ত্রীর চলাচলের ক্ষেত্রে যে কঠোর প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা থাকে, তার মাঝেই সরাসরি চালকের আসনে প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি সবাইকে বিস্মিত ও আনন্দিত করেছে।

বিজ্ঞাপন

সন্ধ্যা নামার পর প্রধানমন্ত্রীর গাড়িটি যখন সম্মেলন কেন্দ্রের মূল ফটকে এসে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সরকারি কর্মকর্তাদের শীর্ষ এই সংগঠনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে যোগ দিলেও তার এই সাধারণ জীবনযাপন ও সরাসরি গাড়ি চালানোর বিষয়টি ছিল অনুষ্ঠানের অন্যতম আলোচনার বিষয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি চালিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং সহধর্মিণীসহ গাড়ি থেকে নেমে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে শেরেবাংলা নগরের এই যাত্রাপথে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা দেখা যায়।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর