Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়াকফ প্রশাসক

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (০৭ মে ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে ওয়াকফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন।

এসময় প্রধানমন্ত্রী ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর আয় থেকে জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সার লিংকন এমপি এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এমএমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর