Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রবীন্দ্রজয়ন্তীতে দুরন্ত’র আয়োজন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ মে ২০২৬ ১৬:০৭

২৫শে বৈশাখ (৮ মে) রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে শিশু-কিশোরদের জনপ্রিয় টিভি চ্যানেল দুরন্ত টিভি। যার মধ্যে রয়েছে মঞ্চ নাটক, গান, নৃত্যানুষ্ঠান, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও কবিতার নাটকীয় উপস্থাপনা …

তাসের দেশ

রবি ঠাকুরের গান ও নাচ নিয়ে বিখ্যাত নাটক ‘তাসের দেশ’ আসছে দুরন্ততে। মঞ্চ নাটকটিতে অংশ নিয়েছে ছোট্ট বন্ধুদের সংগঠন ‘ফুলকি’। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সঙ্গীত আয়োজন করেছেন সোমা রায়। প্রচারিত হবে সকাল ৭টায়।

মেঘের কোলে রোদ হেসেছে

কবিগুরুর বিখ্যাত কিছু গান নিয়ে দুরন্ত আয়োজন ‘মেঘের কোলে রোদ হেসেছে’। গান গেয়েছে দুরন্ত’র বন্ধুরা, আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান আর বিদ্যাস্তুতি সিংহ। আয়োজনটি পরিচালনা করেছেন এ. কে. কমল। প্রচারিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে আর বিকাল ৪টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

রবির কিরণ

কবিগুরুর জন্মদিনে দুরন্ততে দেখা যাবে ‘রবির কিরণ’। বিশেষ এই আয়োজনে কবির বিখ্যাত কিছু কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে ‘কল্পরেখা’র ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠান পরিচালনা করেছেন এ. কে. কমল। প্রচারিত হবে দুপুর ২টায় আর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এছাড়াও সকাল ৯টায় প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ এবং রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’। ‘মাধো’ ও ‘ডাকঘর’ নির্মাণ করেছেন যথাক্রমে সুমনা সিদ্দিকী ও লুসি তৃপ্তি গোমেজ।