নীলফামারী: উত্তরবঙ্গে সরকারি চিকিৎসা সেবার মান উন্নয়নে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’। প্রায় ২ হাজার ২৯২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই মেগা প্রকল্পের কাজ এগিয়ে নিতে জেলার দারোয়ানীতে প্রাথমিক সমীক্ষা শুরু করেছে চীনা প্রতিনিধি দল। প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিচ্ছে ২ হাজার ২১৯ কোটি টাকা।
চীনা প্রতিনিধি দলের নেতা ডং লি’র নেতৃত্বে ৬ সদস্যের এই কারিগরি প্রতিনিধি দল শনিবার (৯ মে) সকালে নীলফামারী পৌঁছান। তারা মূলত এই প্রকল্পের জন্য নির্ধারিত ২৫ একর জায়গার প্রাথমিক সমীক্ষা করছেন।

– ছবি : সংগৃহীত
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৫ একর জমির ওপর আধুনিক ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমিটরি ও আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলো, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে।
১০০০ শয্যার মধ্যে ৫০০টি থাকবে সাধারণ বেড এবং বাকি ৫০০টি হবে সম্পূর্ণ বিশেষায়িত।
হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি প্রভৃতি বিশেষায়িত বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হবে। আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং অপারেশন থিয়েটারের মাধ্যমে জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা নিশ্চিত করা হবে।
পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমা তুজ জোহরা জানান, এখানে ২৫ একর জমির ওপর আধুনিক ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমিটরি ও আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলো, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি প্রভৃতি বিশেষায়িত বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং অপারেশন থিয়েটারের মাধ্যমে জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা নিশ্চিত করা হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।