Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘুরতে বের হয়ে মা-মেয়ে নিখোঁজ, ১০ দিনেও মেলেনি সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ২২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: শহরে ফাতেমাতুজ জহুরা জুহি (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ও তার মা এলিজা শারমিন (৪৮) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩০ এপ্রিল বিকেলে বাড়ি থেকে ঘুরতে বের হওয়ার পর তারা আর ফিরে আসেননি। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।

শনিবার (৯ মে) দুপুরে এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী জামাল উদ্দিন কানু ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া ফেসবুকে এ পোস্টে তাদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের লাক্সারী হাসান টাওয়ারের একটি ফ্ল্যাটে বসবাস করেন।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।  তাছাড়া তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

জামাল উদ্দিন কানু জানান, জুহির মা এলিজা শারমিন (৪৮) মানসিকভাবে কিছুটা অসুস্থ। এর আগে প্রায় ১৬-১৭ বার তিনি এভাবে নিখোঁজ হয়েছেন। সর্বোচ্চ ২-৩দিন পরে আবার ফিরে এসেছেন। এজন্যই প্রথমেই প্রশাসনের সহযোগিতা না চেয়ে পরিচিত জায়গাগুলো খোঁজ করার চেষ্টা করছি। আজ ১০ দিনেও তাদের সন্ধান মেলেনি। তাই আজ থানায় জিডি করি। এছাড়া তিনি তার স্ত্রী ও সন্তানের সন্ধান পেতে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘মা ও মেয়ে নিখোঁজ হয়েছে এ ধরনের একটি সাধারণ ডায়েরি পেয়েছি। এবিষয়ে তদন্তসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর